ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কাল থেকে দোকান খোলার আল্টিমেটাম

রাজশাহীতে যে কোন মূল্যে কাল সোমবার (৬ এপ্রিল) থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার আল্টিমেটাম দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। এক সপ্তাহের লকডাউনের শুরুতেই এ ঘোষণা দেন তারা।


রবিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার এলাকার আরডিএ মার্কেটের সামনের ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে এই দাবি জানান বিক্ষুব্ধরা। আন্দোলনে স্থানীয় কাপড় ব্যবসায়ী, ক্রোকারিজ, গার্মেন্টস, স্যান্ডেল-জুতা ব্যবসায়ীসহ সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নেয়।


এসময় পুলিশ তাদের সড়ক ছাড়তে অনুরোধ করলেও তারা সড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আবু আসলাম উপস্থিত হয়ে আন্দোলনরত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটকে জানান, রাজশাহীতে আমানা বিগ বাজারসহ বড় শপিংমলগুলো খোলা আছে। এছাড়া শিল্পকলকারখানা খোলা রাখা হয়েছে। অথচ তাদের মতো ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে বলা হচ্ছে। এসময় ব্যবসায়ীরা যদি ব্যবসা করতে না পারে তবে তাদেরকে পরিবারসহ না খেয়ে থাকতে হবে।


ব্যবসায়ীরা জানায়, তারা স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনা করবেন।


ম্যাজিস্ট্রেট আবু আসলাম তাদের দাবি শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন।


ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনা শেষে আরডিএ’র গার্মেন্টস ব্যবসায়ী কাজল মাইকে ঘোষণা দিয়ে বলেন, আগামী কাল সকলে সময় মতো দোকানের চাবি নিয়ে নিজ নিজ দোকানের সামনে উপস্থিত থাকবেন। আমাদের দাবি মানা না হলে দোকান খুলবো। কোন আঘাত আসলে সকলে একত্রে ঝাঁপিয়ে পড়বো। পরে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা সড়ক ছেড়ে দেন।

ads
ads
ads

Our Facebook Page

↑